Apan Desh | আপন দেশ

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ছাত্রদলের

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ছাত্রদলের

ছবি: আপন দেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন এবং উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিন গার্ডেন হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম।  

আরও পড়ুন<<>>‘পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবো’

অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী ৫৫জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.জহিরুল ইসলাম জহির। কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ। এছাড়া কবিরহাট পৌরসভা বিএনপির আহয়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল প্রমূখ উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়