Apan Desh | আপন দেশ

কোস্টগার্ডের ওপর হামলা, ৩৩ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ২২ জুলাই ২০২৫

কোস্টগার্ডের ওপর হামলা, ৩৩ জেলে আটক

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে সোমবার (২২ জুলাই) উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। 

অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে দুটি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের আভিযানিক দল অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক তাদের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১ জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch