Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ১ জুলাই ২০২৫

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সফর উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) জেলা কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জুলাই আন্দোলনে শহীদ বীর যোদ্ধা আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহত যোদ্ধাদের প্রতি গভীর সম্মান প্রকাশ করে তাদের সুস্থতা কামনা করা হয়।

এনসিপির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

তিনি বলেন , ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিয়েছে। যা ০১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ কর্মসূচির সূচনা হয়েছে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।

আরওপড়ুন<<>>হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার, নারীসহ আটক ৪

বুধবার (০২ জুলাই) বেলা ১১টায় কুড়িগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ একঝাঁক বিপ্লবী তারকা পদযাত্রায় অংশ নিতে আসছেন। পদযাত্রাটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে শুরু হয়ে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে পথসভায় পরিণত হবে।

এ পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক ও কুড়িগ্রাম-২ আসনের এমপি পদপ্রার্থী ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে প্রায় ২০ হাজার সদস্যের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন এবং এরপর তারা ফুলবাড়ী উপজেলায় আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। এছাড়াও জেলা ট্রাফিক বিভাগের কাছ থেকে কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা চান তারা।

মুকুল মিয়া আরও বলেন, এ পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে একটি যুগান্তকারী বাংলাদেশ নির্মাণে এ আন্দোলন সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, সদস্য আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুব প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত