Apan Desh | আপন দেশ

মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ২৮ জুন ২০২৫

আপডেট: ১৫:১৫, ২৮ জুন ২০২৫

মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে মাদরাসা ছাত্র জোবায়ের ইবনে জুদানের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় নোয়াখালী ইউনিয়ন পরিষদ সড়কে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এ সময় সোনাপুর-সাহেবের হাট সড়কে প্রায় আধাঘন্টা যান চলালচ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে নিহত জুদানের বাবা আমিনুল ইসলাম সোহেল, মা সাবিনা খাতুন জুমাসহ স্থানীয় গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন। নিহতের বাবা জানান, জুদান সোনাপুর মহব্বতপুর তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে সব সময় হাসি-খুশি থাকতো। গত ৩০ এপ্রিল মাদরাসা থেকে ফোনে জানানো হয় তাদের ছেলে অসুস্থ্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন তাদের ছেলে মৃত। জানতে চাইলে জানানো হয়, সে আত্মহত্যা করেছে। 

তিনি আরো বলেন, মৃত্যুর দুই দিন আগে খেলাকে কেন্দ্র করে মাদরাসা কর্তৃপক্ষ জুদানকে শাস্তি দেয়। প্রথমে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়, তারপর তাকে টেবিলের নিচে মাথা দিয়ে কান ধরিয়ে রাখা হয়। তার দাবী, ১০ বছরের ছেলে আত্মহত্যা করতে পারে না, মাদ্রাসা কর্তৃপক্ষ শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে ফাঁসির নাটক সাজিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও থানা মামলা নেয়নি। দুই মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট তাদেরকে দেয়া হয়নি।  

এ বিষয়ে জানতে সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেখানে জুদানের মৃত্যু ফাঁসিতে হয়েছে বলে উল্লেখ আছে। পরবর্তী বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু