Apan Desh | আপন দেশ

ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেল নানা-নাতনির

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৫:৫২, ২৮ মার্চ ২০২৫

ট্রেন দেখতে গিয়ে প্রাণ গেল নানা-নাতনির

নানা বাড়িতে ঈদ করার জন্য গিয়েছিলো ছোট্ট মুনতাহার। বাড়ির পাশে রেললাইন হওয়ায় নানার সঙ্গে ট্রেন দেখতে যায় শিশুটি। কিন্তু ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল নানা ও নাতনির।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনি।

আরওপড়ুন<<>>নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ: রিজভী

নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, ঈদ করার জন্য মুনতাহার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ইফতারের কিছু সময় আগে বাড়ির কাছে রেললাইন হওয়ায় নাতনির ট্রেন দেখার আবদার মেটাতে রেল লাইনের উপর নানা ও নাতনি বেড়াতে যান। এ সময় ঈশ্বরদী স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌঁড়ে রেললাইনের উপর উঠে যায়।

এ অবস্থায় নাতনিকে বাঁচাতে গিয়ে নানা বাবুল সরদারও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে নানা ও নাতনি দুজনই ছিটকে নিচে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত নাতনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়।

ওসি জিয়াউর রহমান জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের