Apan Desh | আপন দেশ

দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৫, ১৯ মার্চ ২০২৫

দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানের জমিতে পানি দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১৪ জন আহত হন। নিহত নারীর নাম শিলা বেগম (৩৫)।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী। আহতরা হলেন- মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)। 

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বলেন, বোরো ধানের জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাত ৯টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে চার নারীসহ ১৫ জন আহত হন। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ