Apan Desh | আপন দেশ

বাকৃবিতে শিক্ষাবৃত্তির ঘোষণা শাখা শিবিরের

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৫ জানুয়ারি ২০২৫

বাকৃবিতে শিক্ষাবৃত্তির ঘোষণা শাখা শিবিরের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থীদের জন্য 'শিক্ষাবৃত্তি ২০২৫' ঘোষণা করেছে শাখা ছাত্রশিবির। বুধবার (১৫ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেইজে ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষাবৃত্তির ঘোষণা দেয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়েছে, “বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪র্থ দফা ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ এর অন্তর্ভুক্ত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত (স্নাতক) শিক্ষার্থীদের ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ এর জন্য রেজিস্ট্রেশনের আহবান করা হচ্ছে।”

আবেদনের নিয়মাবলি ও শর্তের মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (স্নাতক) শিক্ষার্থী হতে হবে, অন্য কোন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হলে তিনি এ বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবেন, মেধাবী ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশনের জন্য সিজিপিএ নূন্যতম ৩.২৫ হতে হবে, অপেক্ষাকৃত অসচ্ছল ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশনের জন্য পিতামাতার বাৎসরিক আয় ২,৪০,০০০/- এর কম হতে হবে, অসত্য তথ্যের সন্নিবেশ ও অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, নবাগত শিক্ষার্থীরা সিজিপিএ-এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

উপরিউক্ত শর্ত পূরণ ও নিয়মাবলি মেনে আবেদন করলে প্রতি সেমিস্টার হিসেবে ১.৫ বছর পর্যন্ত প্রত্যেক মেধাবী শিক্ষার্থী পাবেন ২৫০০ টাকার শিক্ষাবৃত্তি।

রেজিস্ট্রেশনের শেষ সময় ৩১ জানুয়ারি থেকে পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে। 

শিক্ষাবৃত্তি সম্পর্কে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, বাকৃবি হলো মেধাবীদের আঁতুড় ঘর। এ শিক্ষাবৃত্তি কার্যক্রম দেশের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আমাদের এমন ইতিবাচক কাজের ধারা সর্বদা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু