Apan Desh | আপন দেশ

জামালপুরে তালা ভেঙ্গে মন্দিরের টাকা চুরি

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২৩ নভেম্বর ২০২৪

জামালপুরে তালা ভেঙ্গে মন্দিরের টাকা চুরি

জামালপুরে গেটের তালা ভেঙে মন্দিরে ঢুকে দানবাক্সের অর্থ চুরি করেছে দুষ্কৃতিকারীরা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে সরিষাবাড়ি উপজেলায় মন্দিরের গেটের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানান পুরোহিত। 

এর আগে, শুক্রবার (২২ নভেম্বর) রাতে সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের শ্রী শ্রী খাগড়িয়া কালী মাতা মন্দিরে এ ঘটনা ঘটে।  

জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) রাতে গেট ভেঙে মন্দিরে ঢোকেন দুষ্কৃতিকারীরা। এ সময় মন্দিরের ভেতরে রাখা দানবাক্স ভেঙে অর্থ নিয়ে যায় তারা। শনিবার (২৩ নভেম্বর) সকালে মন্দিরের গেটের তালা ভাঙা দেখে বিষয়টি  পুলিশকে জানান পুরোহিত। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। চুরির ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ