Apan Desh | আপন দেশ

হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ৯ অক্টোবর ২০২৪

হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

হত্যা মামলায় ঢাকার আদাবর থানার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার হোসেন সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত হাজী আব্দুস সামাদ মেম্বারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।  

মো. গোলাম মোর্শেদ বলেন, যুবলীগ নেতা সবুজসহ অন্য আসামিদের বিরুদ্ধে নিহত সানির বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেফতার সবুজ ৪৬তম এজাহারভুক্ত আসামি। তাকে আদাবর থানায় হস্তান্তর করা হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়