Apan Desh | আপন দেশ

নেত্রকোণার সাবেক পৌর মেয়র বিমানবন্দরে আটক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫১, ১১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৪, ১১ সেপ্টেম্বর ২০২৪

নেত্রকোণার সাবেক পৌর মেয়র বিমানবন্দরে আটক

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার বিমানবন্দর দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখন ইমিগ্রেশন পুলিশ সাবেক এ মেয়রকে আটক করে।   

নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ঢাকা থেকে তাকে নেত্রকোণায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় বিস্ফোরক আইনে তিনটি মামলা দায়ের আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ