Apan Desh | আপন দেশ

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই জন নিহত

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই জন নিহত

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মধু ও মঞ্জু নামে দুই যুবক নিহত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হালিম হোটেলের সামনে তারা নিহত হন।

নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ি গলির আরমান শেখের ছেলে ও মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে।

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত এসে ছুরিকাঘাত করে। পরে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত জানাতে পারব।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র