Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৮ জুলাই ২০২৪

আপডেট: ১২:৩১, ২৮ জুলাই ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ৪ ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বিজয়পাড়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী সোহাগ মিয়া (৩৩), তার স্ত্রী জান্নাত আক্তার (২৫), তাদের দুই কন্যা ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।

তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। একই পরিবারের চার জনের মৃত্যুর বিষয়টি বিষয়ে তিনি বলেন, তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

উদ্ধারকৃত চার জনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু