Apan Desh | আপন দেশ

নারায়নগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৪, ১৮ জুন ২০২৪

নারায়নগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়নগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোরে ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকায় বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময়ের ঘটনা এটি। 

নিহতরা হলেন- মৃত নুর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকস বেগম (৪০)। তাদের বাড়ি লক্ষীপুরের রায়পুর থানার চরআবাবিল গ্রামে।

স্থানীয়রা জানান, মাহমুদপুর বটতলা এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে মা-মেয়ে ভাড়া থেকে লোকজনের বাসায় কাজ করতেন। বাড়িওয়ালা গোলাপ মিয়া কুমিল্লায় বসবাস করেন। তার বাড়িতে বিদ্যুতের সংযোগ নেয়া হয়েছে পুরাতন টুকরো টুকরো তার দিয়ে। এতে বিদ্যুতের তারের লিকেজ থেকে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। ভোরে বৃদ্ধ মা নূর বানু বাড়ির উঠান ঝাড়ু দেয়ার সময় সেই খুঁটিতে ধরে চিৎকার দেয়। এসময় মেয়ে বিলকিস বেগম মাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।

এলাকাবাসীর অভিযোগ, বাড়িওয়ালার অবহেলার কারণে দুজনের মৃত্যু হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই রেজাউল বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের আত্মীর পরিচয় দিয়ে কয়েকজন এসে বলছেন- তারা মামলা করবে না। তারা বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি চায়। এলাকাবাসী বাড়িওয়ালাকে আইনের আওতায় নেয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত