Apan Desh | আপন দেশ

রোজাদারদের জন্য মায়াবী রিকশাচালক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ২২ মার্চ ২০২৪

রোজাদারদের জন্য মায়াবী রিকশাচালক

প্রায় তিন দশক ধরে রিকশা চালান পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামে মো. ইউসুফ (৪৫)। এবার যারা রোজা রাখছেন তাদের প্রতি মায়াবী  ইউসুফ। রমজান উপলক্ষে অর্ধেক ভাড়ায় তিনি রোজাদারদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। আগামী ২০ রমজান পর্যন্ত এভাবেই যাত্রী পরিবহন করবেন তিনি। তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ইউসুফের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছেলে ঢাকায় থাকেন। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। ১০ রমজান পর্যন্ত রোজাদারদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার একটি বার্তা তিনি রিকশার পেছনে সাঁটান। এরপর লেখাটি অনেকের নজরে আসে। তখন তিনি ২০ রমজান পর্যন্ত অর্ধেক ভাড়ায় যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেন। এরপর তিনি মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাবেন বলে জানান।

মো. ইউসুফ জানা, রমজান মাসে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বিভিন্ন পণ্যের দাম কমিয়ে দেয়া হয়। এটা জেনে তিনিও সিদ্ধান্ত নেন, ১০ রোজা পর্যন্ত রোজাদার যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবেন। পরে তা বাড়িয়ে ২০ রমজান পর্যন্ত করেছেন। তিনি বলেন, ‘রোজাদারদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে চাইলেও সবার কাছ থেকে অর্ধেক ভাড়া নিচ্ছি। কে রোজাদার আর কে রোজা রাখেনি, তা জিজ্ঞাসা করা উচিত নয়। তাই সবার কাছ থেকে অর্ধেক ভাড়া নিচ্ছি।’

গত বুধবার দুপুরে পিরোজপুর শহরের রাজারহাট মহল্লায় ইউসুফের রিকশার পেছনে অর্ধেক ভাড়া নেয়ার বার্তা এ প্রতিবেদকের নজরে আসে। রিকশার পেছনে লেখা আছে, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার যাত্রীদের জন্য ১০ রমজান পর্যন্ত হাফ ভাড়া নেয়া হয়।’ তখন দুজন যাত্রী নিয়ে ইউসুফের শহরের সিও অফিস মোড়ে যাওয়ার তাড়া থাকায় কথা বলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে কথা হয়।

ইউসুফ জানান, ২৯ বছর ধরে তিনি রিকশা চালান। তিনি শিক্ষার্থীদের কাছ থেকেও কম ভাড়া নেন। কোনো শিক্ষার্থী দরিদ্র পরিবারের হলে টাকা নেন না। আগামী বছর বেঁচে থাকলে পুরো রমজান অর্ধেক ভাড়ায় রিকশা চালাবেন।

 

প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রিকশা চালান মো. ইউসুফ। এরপর বাড়িতে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ইফতারির পর আবার বের হন। রাত ১১টা পর্যন্ত রিকশা চালান। ইউসুফ বলেন, ‘রমজানের আগে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় ছিল। রোজা উপলক্ষে ছাড় দেয়ার পরও আয় কমেনি। কারণ ভাড়া অর্ধেক নেয়ায় যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। এখন যাত্রী বেশি হওয়ায় প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। বিশ্রাম নেয়ার সময় পাওয়া যায় না।’

 

পিরোজপুর পৌরসভার শিকারপুর মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে আমি ইউসুফের রিকশায় শহর থেকে বাসায় গিয়েছি। ভাড়া দেয়ার পর তিনি আমাকে অর্ধেক টাকা ফেরত দেন। আমি টাকা ফেরত দেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, রমজান উপলক্ষে অর্ধেক ভাড়া নিচ্ছেন। রমজান উপলক্ষে একজন রিকশাচালকের এমন কাজ প্রশংসনীয়।

উদীচী শিল্পীগোষ্ঠীর পিরোজপুর জেলা শাখার সভাপতি খালিদ আবু বলেন, রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। সেখানে একজন রিকশাচালক যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এ কাজ অনুকরণীয় হওয়ার মতো। ইউসুফকে তিনি অনেক দিন ধরে জানেন। তিনি শিক্ষার্থী ও দরিদ্র মানুষের কাছ থেকেও কম ভাড়া নেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch