Apan Desh | আপন দেশ

‘পুলিশি বাধায়’ জাকাতের কাপড় বিতরণ পণ্ড

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ মার্চ ২০২৪

‘পুলিশি বাধায়’ জাকাতের কাপড় বিতরণ পণ্ড

ছবি: সংগৃহীত

বাগেরহাটে এক বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণ পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে শহরে সরুই এলাকায় দলীয় কার্যালয়ে কাপড় নিতে আসা নারীদের বের করে দেয় পুলিশ। এমন অভিযোগ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি এম এ সালাম।

এম এ সালাম বলেন, ‘দরিদ্রদের মাঝে কাপড় বিতরণের আয়োজন করি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করা হয়। সকালে  দরিদ্র লোকজন আসতে শুরু করেন। হঠাৎ সাদা পোশাক পরে পুলিশ আমার বাসায় এসে কাপড় বিতরণ বন্ধ করে দেয়।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কাপড় বিতরণ যে কেউ করতেই পারেন।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত