Apan Desh | আপন দেশ

‘৭০ শতাংশ ভোট না দেখাতে পারলেই নিষেধাজ্ঞা’

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৩১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:২৯, ৩১ ডিসেম্বর ২০২৩

‘৭০ শতাংশ ভোট না দেখাতে পারলেই নিষেধাজ্ঞা’

ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ শাহজাহান ওমর (বীরউত্তম) বলেছেন, এবারের নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারের নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে। ৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে। আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুন। 

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া বাইপাস মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান ওমর বলেন, নির্বাচন দুই প্রকার- এক. অন্তর্ভুক্তিমূলক (সব দল মিলে করা), দুই. প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ৬০/৭০/৮০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের নেত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অনেক শত্রু আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুন। 

‘যদি আমরা ভোট ৬০ পারসেন্টের ওপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবেন- এ ভোট হয় নাই। এ ভোট গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক, ভিসা, গার্মেন্টসসহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্যই আমাদের ৬০/৭০/৮০ ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটে নৌকাকে জেতাতে হবে।’

আরও পড়ুন>> ‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হতে পারে’

সভাপতিত্ব করেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মঞ্জুরুল কবির পারভেজ জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া জাহান সাথী ও কাজল বেগম।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ