Apan Desh | আপন দেশ

‘অভিনয় করবো না’ বলে ভোট চাইলেন মাহি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৬:১৭, ২৮ ডিসেম্বর ২০২৩

‘অভিনয় করবো না’ বলে ভোট চাইলেন মাহি

হঠাৎ করেই রাজনীতির মাঠে সরব হয়ে ওঠেন। চলচ্চিত্র অঙ্গনে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে অনেকটা আগন্তকের মতো রাজনীতে পা রাখলেন। শুধু তাই নয় জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছেন তিনি। এতে করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। এই রেশের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন। ভোটের মাঠে প্রচারণায় নেমে অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রাজশাহী-১  (তানোর-গোদাগাড়ী) স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করছেন তিনি। মঙ্গলবার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা করেন মাহি। এ সময় এক নারী ভোটারের কাছে ভোট চান। কিন্তু ওই ভোটার মাহিকে উল্টো প্রশ্ন করে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি!

আরও পড়ুন>> অপসাংবাদিকতার বিপক্ষে শবনম ফারিয়া

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মন্ডমালা, এখানেই থাকবো, আমি তো আর সিনেমা করবো না, আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।

সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন তিনি। আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহি। আসন্ন সংসদ নির্বাচনে নৌকার টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন। চেয়েছিলেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মননোয়ন। দল তাকে টিকিট না দিলে রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি। নির্বাচনে তার প্রতীক ট্রাক।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু