Apan Desh | আপন দেশ

দিনাজপুরে তিন বিএনপি নেতা গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ২৪ ডিসেম্বর ২০২৩

দিনাজপুরে তিন বিএনপি নেতা গ্রেফতার

দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত তাজীম উদ্দিনের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও মৃত ইউসুফ আলী শাহ্’র ছেলে মো. ইয়াসিন আলী (৩৯), টংগুয়া গ্রামের মৃত সাইফুদ্দিন আহমেদের ছেলে ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে তাদের নামে নাশকতার একটি মামলা রয়েছে। নাশকতা মামলায় তাদের গ্রেফতার করে রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়