Apan Desh | আপন দেশ

বাবা-ভাইকে হত‍্যার দায়ে মৃত‍্যুদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১২ সেপ্টেম্বর ২০২৩

বাবা-ভাইকে হত‍্যার দায়ে মৃত‍্যুদণ্ড

দিনাজপুর: জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা এবং ছোট ভাইকে হত‍্যার দায়ে বাঞ্চারাম রায় নামে একজনকে মৃত‍্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) এ রায় দেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক শ‍্যাম সুন্দর রায়।

রাষ্ট্র পক্ষের সহকারি পাপলিক প্রসিকিউটার দেয়া বক্তব‍্য এবং মামলার এজাহার সূত্রে জানা যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৬ সালের ১৭ সেপ্টম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আসামি বাঞ্চারাম রায় ধারালো ছোরা দিয়ে বাবা বঙ্কিম চন্দ্র রায় এবং ছোট ভাই নোহা রাম রায়কে উপুর্যপরি ছুরিকাঘাত করে হত‍্যা করেন। এ ঘটনায় মৃত নোহা রাম রায়ের স্ত্রী কুমুতী রানী রায় বাদী হয়ে স্বামী এবং শ্বশুরকে হত‍্যার অভিযোগে ভাসুর বাঞ্চারাম রায়ের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত‍্যা মামলা করেন। দীর্ঘদিন মামলা চলাকালীন সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত আসামি বাঞ্চারাম রায়কে মৃত‍্যুদণ্ড দেন।

তবে মামলার পর থেকেই আসামি বাঞ্চারাম রায় পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতেইেআজ এ রায় ঘোষণা করেন বিচারক শ‍্যাম সুন্দর রায়।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ