Apan Desh | আপন দেশ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৫, ৪ নভেম্বর ২০২৬

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: আপন দেশ

ঢাকাসহ দেশের তিন বিভাগের বাসিন্দাদের জন্য রয়েছে দুঃসংবাদ। আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (০৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন <> স্বর্ণের দাম আবারও বাড়ল

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও দিনে সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়