Apan Desh | আপন দেশ

ঝড়বৃষ্টির শঙ্কা ৬ অঞ্চলে, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪২, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০৮:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৬

ঝড়বৃষ্টির শঙ্কা ৬ অঞ্চলে, নদীবন্দরে সতর্কসংকেত

ছবি : আপন দেশ

দেশের ছয় অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে ঝড়ের আশঙ্কায় দেশের কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ধেয়ে আসছে

আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই পূর্বাভাস স্বাক্ষর করেছেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়