Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০১:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ হাসপাতালে ভর্তি

ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারি আবদুল্লা আল কায়েস।

তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন মন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

এদিকে, মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপন দেশ/এবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়