Apan Desh | আপন দেশ

দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩২, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশের ১১ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

রাত ১টার মধ্যে দেশের ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এসব এলাকায় শক্তিশালী বায়ুপ্রবাহ তৈরি হতে পারে। এসময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি।

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে।

আরও পড়ুন <<>> ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির শঙ্কা, নদীপথে সতর্কতা

খারাপ আবহাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, হঠাৎ করেই নদী ও তৎসংলগ্ন এলাকা উত্তাল হয়ে উঠতে পারে। তাই নদীতে অবস্থানরত ছোট নৌযান ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়