Apan Desh | আপন দেশ

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১০ আগস্ট ২০২৬

দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকার আকাশ সোমবার (১০ আগস্ট) সকাল থেকেই মেঘলা। এ পরিস্থিতিতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা। সে সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫  কিলোমিটার বেগে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন : সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়