Apan Desh | আপন দেশ

সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:৪৪, ১০ আগস্ট ২০২৬

সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

সপ্তাহের শুরুতেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান-ওমানের মধ্যে আলোচনার পরও গুরুত্বপূর্ণ এ নৌপথটি কবে খুলবে, তা স্পষ্ট না হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে।

সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, রোববার (০৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি আবার খোলার সম্ভাবনা দেখা দেয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু হতে পারে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়