Apan Desh | আপন দেশ

ঢাকায় শুষ্ক আবহাওয়া চট্টগ্রামে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৯, ২০ অক্টোবর ২০২৬

ঢাকায় শুষ্ক আবহাওয়া চট্টগ্রামে বৃষ্টির আভাস

ছবি: আপন দেশ

দেশের আবহাওয়ায় থাকছে ভিন্ন চিত্র। রাজধানী ঢাকায় মঙ্গলবার (২০ অক্টোবর) আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে চট্টগ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এতে অঞ্চলভেদে আবহাওয়ার ভিন্নতা দেখা দিতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

এছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন <> টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ার বাজার

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। 

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রংপুরের তেতুলিয়ায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৫টা ৫৮ মিনিটে সূর্যোদয় হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়