Apan Desh | আপন দেশ

আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:১১, ১২ আগস্ট ২০২৫

আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়। তবে রোববার (১০ আগস্ট) এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

পূর্বাভাসে বলা হয়েছে, আজকের দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে দিনের বাকি সময়ে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। শনিবার (০৯ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়