গিয়াস উদ্দিন সুমন। ছবি: সংগৃহীত
সৌদি আরবে ব্রেন স্ট্রোক করে গিয়াস উদ্দিন সুমন (৪২) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (০১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় হাফারাল বাতান কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সুমন উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তার নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন বলেন, সুমন দেড় বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবের হাফারাল বাতানে যান।
আরও পড়ুন <<>> মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টে: মাহদী আমিন
গত ২৮ জুলাই ব্রেন স্ট্রোক করলে তার সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































