Apan Desh | আপন দেশ

নেপাল-বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নেপাল-বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

নেপালের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ২০২৭ সালের মার্চে এ সিরিজ হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে হবে আগামী বছরের ২৬, ২৮ এবং ৩০ মার্চ। সিরিজের সবকটি ম্যাচই হবে কাঠমুন্ডুতে।

এ দ্বিপাক্ষিক সিরিজটি খেলতে নেপাল শুরুতে আগ্রহ দেখায়। তাদের প্রস্তাবে এবার সাড়া দিয়েছে বিসিবি। শনিবার (১৩ সেপ্টেম্বর) ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফীস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছিলেন, নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন <<>> ফুটবল মাঠে জ্যোতি-সোবহানাদের অনুশীলন

তখনই নাফিসের কথায় এ সিরিজ নিয়ে সবুজ সংকেত মিলেছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে বিষয়কে খুব পজিটিভলি নিয়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়