শামা ওবায়েদ। ফাইল ছবি
সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ কথা জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, আদালতের রায় যেহেতু গতকাল হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব কাগজপত্র হাতে পাওয়া মাত্রই আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে। আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমাদের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ভারতের কাছ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি।
আরও পড়ুন <<>> দেশে সাত মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের শিকার: আসক
তবে যত দূর জানা গেছে, তাদের নিজস্ব একটি আইনি প্রক্রিয়া হয়তো রয়েছে, যা বর্তমানে চলমান। আসামিদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকেই আমাদের যে বিশাল সংখ্যক বাংলাদেশি দেশের বাইরে অবস্থান করেন, সে অভিবাসন প্রক্রিয়াটিকে কীভাবে আরও সুসংহত ও সুগম করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা ইতোমধ্যে এ ব্যাপারে বহু উদ্যোগ নিয়েছি এবং একটি ‘মাইগ্রেশন সেল উইং’ খোলা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































