ছবি : আপন দেশ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেয়া তথ্যানুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে তাদের দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আরও পড়ুন: শাহজালালের তৃতীয় টার্মিনালের উদ্বোধনের তারিখ জানালেন বিমানমন্ত্রী
তারা হলেন, করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে অন্য দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































