Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ প্রবাসী আটক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ৮ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ প্রবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ প্রবেশের অভিযোগে ৩৩০ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এ সব অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক হওয়া প্রবাসীদের অনেকে অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন। আবার অনেকে দেশটিতে ওয়ার্ক ভিসায় এসে নিয়োগকর্তা থেকে অনুমতি না নিয়ে নিজস্ব ব্যবসা পরিচালনা করছে, যা দেশটির আইনে অপরাধ।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৮০২ জন বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, চলতি বছর সারাদেশে ৯ হাজার ১৬৪টি অভিযানে ১ লাখ ৩ হাজার ১২৪ জনকে যাচাই-বাছাই করা হয়। এরপর বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন প্রবাসী ও ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়