Apan Desh | আপন দেশ

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২২, ১২ মে ২০২৬

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: নাহিদ ইসলাম

এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম

আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের হাত বড়ায় তবে তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, কাঁটাতার দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব করা যায় না। এ কাঁটাতার সে দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের “শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ” শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এ সরকারের। এ দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সে দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। 

আরও পড়ুন<<>>রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহবান থাকবে সরকার এ বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে।

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শাপলা গণহত্যার জন্য জবাবদিহি করতে হয়নি বলে চব্বিশে আরেকটা গণহত্যা হয়েছে। উভয় গণহত্যার প্রেক্ষাপট তৈরি করেছে অনেকে। গণহত্যাকে হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, তাদের সন্ত্রাসী-জঙ্গি হিসেবে দেখানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা