ছবি : আপন দেশ
রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি। তখন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। বহু ধর্ম বহু সংস্কৃতির যে ধারা চলমান সে ঐতিহ্য ধরে রাখতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায়ের বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। যার মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের একটা বিচার পাওয়ার একটা জায়গা কিন্তু থাকবে।
আরও পড়ুন: বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, আমরা মনে করি আমরা সরকারেই থাকি, বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই এটা দায়িত্ব এ দেশে যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকে। আমরা মনে করি, এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু এটাকে আমাদের একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































