Apan Desh | আপন দেশ

কৃষক সমাবেশে কুড়িগ্রামে আসছেন নাহিদ ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৫, ১৫ জুলাই ২০২৬

কৃষক সমাবেশে কুড়িগ্রামে আসছেন নাহিদ ইসলাম

নাহিদ রানা, আপন দেশ

কৃষক সমাবেশে যোগ দিতে আসবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামে বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্জ্বল, সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম ও সদস্য শাহজাহান আলী সুমন। 

আরও পড়ুন<<>>উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালী

সংবাদ সম্মেলনে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি জানায়, দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়