Apan Desh | আপন দেশ

ভিপি

সাদিক কায়েমের মেয়রপ্রার্থীতা নিয়ে শিবিরের বিবৃতি

সাদিক কায়েমের মেয়রপ্রার্থীতা নিয়ে শিবিরের বিবৃতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। জামায়াতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রচার হয়েছে। তবে ডাকসু ভিপি সাদিক কায়েমের সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (০১ মে) বিকেলে এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

০৪:৩২ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

গলাচিপায় খাল পুনঃখনন উদ্বোধন, কৃষি অর্থনীতির প্রসারে গুরুত্বারোপ

পটুয়াখালীর গলাচিপায় খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশের বাস্তবতায় সেচ ও কৃষিনির্ভর অর্থনীতি সম্প্রসারণে এমন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে নির্দেশনা দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

০৪:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘সেচ-কৃষিনির্ভর অর্থনীতি প্রসারে প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী’

‘সেচ-কৃষিনির্ভর অর্থনীতি প্রসারে প্রকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, সেচ ও কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ স্লুইসগেট সংলগ্ন এলাকায় গলাচিপা খাল ও শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়েছে।

০৫:০৮ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement