Apan Desh | আপন দেশ

নুরদের ওপর হামলাকারী কে সেই লাল টিশার্টওয়ালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:১৩, ৩০ আগস্ট ২০২৫

নুরদের ওপর হামলাকারী কে সেই লাল টিশার্টওয়ালা

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ভিপি নুরসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর ব্যাপক লাঠিচার্জ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত হয়েছেন ভিপি নূর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার সঙ্গে হাসপাতালে রয়েছেন দলটির আরও কয়েকজন। 

এদিকে শুত্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে অর্থাৎ জিওপির অফিসের নীচে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন ভিপি নূররা। এ সময় পুলিশ-সেনারা লাঠিচার্জ করে। একপর্যায়ে জিওপির বাথরুম থেকে নেতাকর্মীদের ধরে এনে পিটিয়েছে। 

পেটানোর সময় লাল শার্ট পরিহিত জনৈক ব্যক্তি নূরসহ দলটির নেতাকর্মীদেরকে বেধড়ক পেটাতে দেখা যায়। গণমাধ্যমে ধারণ করা ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে হামলাকারী লাল টি শার্ট পরা ব্যক্তিটি কে?
      
খোঁজ নিয়ে জানা গেছে, লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের একজন কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং - ৯৭১৭১৯৭২৪৩। তিনিই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু