ছবি : আপন দেশ
বিয়ে করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি। রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন শাখা ছাত্রশিবিরের সাবেক এক সভাপতি।
আরও পড়ুন: আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানা গেছে, রনির স্ত্রী রাইসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী নিবাস কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এমফিল করছেন। এর আগে তিনি একই বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিয়েতে উপস্থিত শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্রী ও তার বাবার কোনো রাজনৈতিক পরিচয় নেই।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































