Apan Desh | আপন দেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫ মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ২ আগস্ট ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার (০১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

রোববার (০২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২১২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা হয়েছে।

আরও পড়ুন <<>> বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি, ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৮৩টি গাড়ি ডাম্পিং ও ২৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়