Apan Desh | আপন দেশ

রাস্তা কেটে পুকুর, প্রতিবাদ করায় হত্যার হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫১, ২০ এপ্রিল ২০২৬

রাস্তা কেটে পুকুর, প্রতিবাদ করায় হত্যার হুমকি

ছবি : আপন দেশ

‎কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় গ্রামে চলাচলের রাস্তায় জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে মো. কামাল হোসেন ও তাইজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। উল্টো বাধা দিতে গেলে হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন তারা।

‎জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মিলপাড়া গ্রামের নুর আলীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে প্রায় ৮ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে গ্রাম্য সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা মানেননি অভিযুক্তরা। 

অভিযোগ রয়েছে, প্রভাব ও পেশিশক্তির বলে  নুর আলীর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পুকুর খনন করে চলাচলের রাস্তা ও বাড়িঘরের ক্ষতি করার চেষ্টা করছেন কামাল-শওকত গং।

আরও পড়ুন<<>>নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ভুক্তভোগী নুর আলী বলেন, এটি আমাদের রেকর্ডীয় জমি। আমরা দীর্ঘদিন ধরে খাজনাও দিয়ে আসছি। হঠাৎ করে কামাল ও তার লোকজন জমি দখল করে পুকুর খনন করছে। আমরা বাধা দিলে তারা গালিগালাজ ও হুমকি দিচ্ছে। আমাদের সন্তানরাও নিরাপদ নয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎তিনি আরও বলেন, বিচার চেয়ে বিভিন্ন জায়গায় গিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। অদৃশ্য কারনে আমাদের দলিল কাগজ পত্র না দেখে একটি চক্র শওকত কামালদের পক্ষে কাজ করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।

‎শিক্ষার্থী মৌসুমি বলেন, চলাচলের রাস্তায় খাল পুকুর বানিয়ে মানুষের দূর্ভোগ বাড়াচ্ছে। আমরা স্কুলে যেতে অন্যের বাড়ির ভিতর দিয়ে হাটতে হচ্ছে। এদের উচিৎ বিচার হওয়া দরকার।

‎স্থানীয় ইউপি সদস্য লোকমান বলেন, এ ঘটনায় বিচার সালিস করে সুরাহা পাওয়া যায় নাই। কেউ কথা শুনতেছে না। হামলা মারামারি ধরনের দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়