Apan Desh | আপন দেশ

পরিবহন ভাড়া কীভাবে নির্ধারণ হবে, জানালেন ডা. জাহেদ  

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৮, ২১ এপ্রিল ২০২৬

পরিবহন ভাড়া কীভাবে নির্ধারণ হবে, জানালেন ডা. জাহেদ  

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের মূল্যবৃদ্ধি কিছুটা অনিবার্য। তবে বাসভাড়া যেন কোনোভাবেই অযৌক্তিকভাবে না বাড়ে। সে বিষয়টি সরকার কঠোরভাবে তদারকি করবে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে।’

ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে যে চাহিদা দেখা যাচ্ছে, তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়বে। এটি মেনে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।’

আরও পড়ুন : আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এসময় আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেয়ার কথা জানান ডা. জাহেদ। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়