Apan Desh | আপন দেশ

অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৬, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:১৮, ২৯ এপ্রিল ২০২৬

অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

ছবি: আপন দেশ

জাতীয় সংসদে অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের বিরোধী দলীয় এমপি হাফেজ রবিউল বাশার। পরে অন্যান্য এমপি ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে এমপি হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন<<>>‘৩৭৮১৪ নারীকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেয়া হয়েছে’

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এমপির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

এসময় জাতীয় সংসদের চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়