ফাইল ছবি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে সন্ধ্যা ৭টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
আরও পড়ুন <<>> শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর কেউ নয়: রিজভী
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































