Apan Desh | আপন দেশ

সংসদে বিরোধীদলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৭, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৩৪, ১ এপ্রিল ২০২৬

সংসদে বিরোধীদলের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বুধবার (০১ এপ্রিল) বিকেলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় এ ওয়াকআউট করে তারা।

এদিন সংসদ অধিবেশন চলাকালে স্পিকারের অনুমতি সাপেক্ষে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল-বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না; এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না। বিরোধী দলে বসে আমরা এ অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।

আরও পড়ুন <<>> ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়