রুহুল কবির রিজভী, আপন দেশ
বিরোধীদলকে দায়িত্বশীল আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের বেপরোয়া আচরণ ও কাণ্ডজ্ঞানহীন, অশ্রাব্য কথাবার্তা কাম্য নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, সরকারের বিরুদ্ধে কুৎসা রটনা বা অপপ্রচার নয়, বরং বিরোধীদলের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে সরকার। এখন আর কেউ কথা বলার কারণে বা রাজনৈতিক মত প্রকাশের কারণে গুম বা খুন হচ্ছে না বলেও জানান তিনি।
আরও পড়ুন<<>>পাবনায় ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ
তিনি আরও বলেন, আজকের বিরোধী দলই আগামী দিনের সরকার হতে পারে। যদি তাই হয়, তাহলে এখন থেকেই তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা কিংবা বেপরোয়া আচরণ করলে গণতন্ত্র শক্তিশালী হবে না।
রিজভী বলেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে। ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































