ছবি : আপন দেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রাহকের আমানতের প্রায় ৮ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন রুহি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মাঠ কর্মী আহসান হাবিব রুবেল। প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি রাজা মিয়া।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিন ধোপাডাঙ্গার নতুন বাজারে সমিতির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সভাপতি দৃষ্টি প্রতিবন্ধি রাজা মিয়া।
তিনি বলেন, প্রতিষ্ঠানে মাঠ কর্মী হিসাবে দায়িত্বরত থাকার সময় আহসান হাবীব রুবেল বিভিন্ন জনের নামে ঋণ দেয়ার কথা বলে সে নিজেই উক্ত টাকাগুলো ভুয়া গ্রাহক দেখিয়ে আত্মসাৎ করেন।
এ সময় তিনি আরো বলেন, আমি ০১ জুন ২০২৪ থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত টাকার হিসাব চাইলে সাত লাখ ৯১ হাজার আটশত চল্লিশ টাকা আত্মসাৎ করার বিষয়টি পরিলক্ষিত হয়। এক পর্যায়ে সে চাকরী করা অবস্থায় উধাও হয়।
পরে তার প্রতিবেশির সহযোগিতায় তাকে টাকার জন্য তাগাদা দিলে ২২ অক্টোবর ২০২৫ তারিখে উক্ত টাকা প্রদানের অঙ্গিকার নামায় ও ১০০ টাকার তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে। উক্ত টাকা পরিশোধের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর একাধিক বার পাওনা টাকা ফেরতের জন্য তাগাদা দিলে পাওনা টাকা ফেরত না দিয়ে সম্পূর্ণ টাকা গ্রহণের অস্বিকার করেন।
আরও পড়ুন<<>>৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার
এছাড়াও নিজেকে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসাবে পরিচয় দিয়ে বলেন, টাকার বিষয়ে বেশী বাড়াবাড়ি করলে মামলায় জড়ানো হবে।
ভুক্তভোগী রাজা মিয়া আরো বলেন, আমাদের ক্ষুদ্র সমবায়ীদের মোটা অংকের টাকা নিয়ে উধাও হওয়ায় মহা বিপাকে পড়েছি। ছাত্রদলের উপজেলা নেতা হওয়ায় টাকা চাইতে গেলে টাকা না দিয়ে বিভিন্ন প্রকার মামলা হামলার হুমকি ধামকি দেয়। তাই আমি আমাদের সমিতির টাকাগুলো উদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব রুবেলকে তার মন্তব্য নেয়ার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































