Apan Desh | আপন দেশ

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৫, ২৯ মার্চ ২০২৬

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।

জসীম উদ্দীন খান বলেন, বহুল আলোচিত এমটিএফই (Metaverse Foreign Exchange) প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানো অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে।

আরও পড়ুন <<>> শাহজালাল বিমানবন্দর থেকে ৮৫৮ ফ্লাইট বাতিল 

তিনি জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা তদন্ত এবং আন্তর্জাতিক সহযোগিতার ফলে এ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট এ কর্মকর্তা আরও জানান, পাচারকৃত অবশিষ্ট অর্থ উদ্ধারের কার্যক্রম এখনও চলমান এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়