Apan Desh | আপন দেশ

‘ঈদ সামনে রেখে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ১৪ মে ২০২৬

‘ঈদ সামনে রেখে বিপুল জাল টাকা ছড়িয়েছে একটি চক্র’

ছবি : আপন দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেটে একটি চক্র বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। কোরবানির ঈদকে সামনে রেখে এবারও চলছিল জাল নোট ছাপানোর কাজ। খবর পেয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

শফিকুল ইসলাম, ‘জাল নোট কেনাবেচার খবরে প্রথমে উত্তরায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে বুধবার (১৩ মে) সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় চক্রের আরও দুইজন সদস্য দুলাল ও মামুনকে আটক করে গোয়েন্দা পুলিশ।’

তিনি বলেন, ‘চক্রটি কোরবানির ঈদকে সামনে ৩৪ লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে। যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। এরইমধ্যে মার্কেটে বিপুলসংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি।’

আরও পড়ুন : শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও বলেন, ‘কোরবানির হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে সবাইকে আরও সতর্ক হতে হবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়