ছবি: আপন দেশ
প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে। এ তথ্য জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (০৪ জুলাই) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শীর্ষক বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সড়ক পরিদর্শন কার্যক্রমের কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়। তবে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্য রাখেন।
আরও পড়ুন<<>>কৃষি কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ হবে
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, নোয়াখালীর সঙ্গে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন করা হবে। এ অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের চলমান উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া চান। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে মন্ত্রী প্রতিষ্ঠানটির একটি সম্প্রসারিত নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































