ছবি: আপন দেশ
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা উদাসিনতার সাথে দায়িত্ব পালন করেন। সুযোগ থাকা স্বত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয়, পানি নিষ্কাশনের ড্রেন, রাস্তা সংস্কারমূলক কাজ করে না। এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।
এসময় তিনি হুশিয়ারী দিয়ে বলেন, সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সাথে জড়াবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসংশা করে বলেন, একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি।
আরও পড়ুন <<>>কালীগঞ্জে গরু চুরির হিড়িক, আতঙ্কে খামারিরা
তিনি বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রেললাইন। লক্ষ্মীপুরে রেল লাইন বাস্তবায়ন অসম্ভব ছিল। সে অসম্ভবকে সম্ভব করেছি। আশাকরি অচিরেই এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে।
এছাড়া লক্ষ্মীপুরে নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে এ জেলাবাসী।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, বিশিষ্ট আইনজীবী এড. সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ প্রমুখ।
এতে জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































